Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের প্রস্তাব আফগানিস্তানের

আর্ন্তজাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩

ছবি: সংগৃহীত

প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর, উদ্ভূত সংকট নিরসনে ‘আলোচনা’র আহ্বান জানিয়েছে আফগানিস্তান সরকার।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগান সরকারের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে চলমান এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান চায়। এর আগে বৃহস্পতিবার রাতভর কাবুলের পশ্চিম উপকণ্ঠে একটি অস্ত্রাগারে পাকিস্তানের বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এর ফলে পুরো আফগান রাজধানী কেঁপে ওঠে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানের অন্তত ২২টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এই লড়াইয়ে পাকিস্তানের ১২ জন সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে, আফগানিস্তানের ২৭৪ জন তালিবান কর্মকর্তা ও যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

পালটা ব্যবস্থা হিসেবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সরকারি মুখপাত্র শুক্রবার জানিয়েছেন, তারা ড্রোন ব্যবহার করে পাকিস্তানের অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুগুলোতে ‘সফলভাবে’ বিমান হামলা চালিয়েছে। দুই দেশের মধ্যে এই পাল্টাপাল্টি লড়াই এখনো অব্যাহত রয়েছে।

মূলত বৃহস্পতিবার রাতে পাকিস্তান পরিচালিত আগের বিমান হামলার প্রতিবাদে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্তরক্ষীদের ওপর আক্রমণ চালালে পাকিস্তান এই সর্বশেষ বড় আকারের সামরিক অভিযানটি শুরু করে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

ফের বন্ধ ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩২

আরো

সম্পর্কিত খবর