Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধ তীব্র হওয়ায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ১৯:২২ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২০:৩১

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুবাই, দোহা এবং আবুধাবির মতো মধ্যপ্রাচ্যের প্রধান বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীই তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না। ফলে বিমান সংস্থাগুলোতে মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার কানাডা তেল আবিব ও দুবাইয়ের ফ্লাইট ৭ই সেপ্টেম্বর পর্যন্ত বাতিল করেছে।

এয়ার ফ্রান্স তেলআবিব ও বৈরুত ৪ এপ্রিল পর্যন্ত এবং দুবাই ও রিয়াদের ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বাতিল করেছে। এছাড়া ১ এপ্রিলের একটি ফিরতি ফ্লাইটও বাতিল করেছে।

বিজ্ঞাপন

কেএলএম তেলআবিব, রিয়াদ, দাম্মাম এবং দুবাইয়ের ১৭ মে পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের এই বিমান সংস্থাটি তাদের নিউইয়র্ক-তেল আবিব ফ্লাইট বাতিল করেছে এবং আটলান্টা-তেল আবিব রুটটি ৫ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রেখেছে। বোস্টন-তেল আবিব রুটের যাত্রা শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের শেষে, যা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ইসরায়েলি বিমান সংস্থা এল আর ইসরায়েল এয়ারলাইন্স জানিয়েছে, ১১ এপ্রিল পর্যন্ত যারা ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করেছিলেন তাদের সব ফ্লাইট (ফিরতি ফ্লাইটসহ) বাতিল করা হয়েছে। তবে কয়েকটি গুরুত্বপূর্ণ গন্তব্যে সীমিত আকারে বিমান চলাচল করছে।

এমিরেটস এয়ারলাইন জানিয়েছে, আকাশপথ আংশিকভাবে খুলে দেওয়ার পর তারা সীমিত শিডিউলে ফ্লাইট পরিচালনা করছে।

লুফথানসা, সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ এবং এডেলউইস ৩১ মে পর্যন্ত দুবাই ও তেল আবিব এবং ২৪ অক্টোবর পর্যন্ত আবুধাবি, আম্মান, বৈরুত, দাম্মাম, রিয়াদ, ইরবিল, মাস্কাট এবং তেহরানের ফ্লাইট স্থগিত করেছে। লুফথানসা কার্গোর ৩০ এপ্রিল পর্যন্ত তেল আবিবের ফ্লাইট স্থগিত থাকবে।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, তারা ধীরে ধীরে দোহার ফ্লাইট বাড়াচ্ছে এবং ৯০টিরও বেশি গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি করছে। এছাড়া টার্কিশ এয়ারলাইন্স মার্চের শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে।