Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান যুদ্ধের প্রভাব
বিশ্ববাজারে তেলের দামে আগুন, ব্যারেল ছাড়াল ১১৭ ডলার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ২০:৫৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ২১:০০

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র অস্থিরতার কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।

মঙ্গলবার (৩১ মার্চ) বিবিসি জানিয়েছে, বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৭৩ ডলার থেকে বেড়ে বর্তমানে প্রায় ১১৭ ডলারে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্রে সংঘাত শুরুর পর থেকে গড় পেট্রোলের দাম এক ডলারের বেশি বেড়ে প্রায় ৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ৪ ডলার ছাড়িয়েছে। এছাড়া, যুক্তরাজ্যে গড় পেট্রোলের দাম ১৪ শতাংশ এবং ডিজেলের দাম ২৭শতাংশ বেড়েছে।

এদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো কিছু দেশ জ্বালানি রেশনিং চালু করেছে। আর গত সপ্তাহে স্লোভেনিয়াও ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে এই পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন

অন্যদিকে অস্ট্রেলিয়ায় উচ্চ জ্বালানি দামের চাপ কমাতে ৩ মাসের জন্য জ্বালানি আবগারি কর অর্ধেকে নামানো হয়েছে, আর দুটি রাজ্যে মানুষকে গাড়ি ব্যবহার কমাতে উৎসাহ দিতে সাময়িকভাবে বিনামূল্যে গণপরিবহন চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর