Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের হামলায় শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের দাবি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৬ ১৮:৪২ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:৩০

ইরান বনাম ইস্রো-মার্কিন যুদ্ধের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তারা শতাধিক ভারী ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন ব্যবহার করেছে। একইসঙ্গে অন্তত ২০০টি রকেটও নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরান ও তাদের মিত্র ‘প্রতিরোধ জোট’ এ হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানকে নিশানা করা হয়েছিল।

বিবৃতিতে বলা হয়, বাহরাইনে যুক্তরাষ্ট্রের সেনা অবস্থানরত একটি স্থাপনা এবং কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ইউনিটেও হামলা চালানো হয়েছে। এতে একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রচারিত ওই বিবৃতিতে আরও বলা হয়, পূর্ণ শক্তি ও তীব্রতার সঙ্গে হামলা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর