Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে সেতুতে হামলায় নিহত বেড়ে ৮, আহত প্রায় ১০০

আর্ন্তজাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৩:২২

যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের বি-১ সেতু। ছবি: দ্য গার্ডিয়ান

ইরানের কারাজ শহরের বি-১ সেতুতে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৮–এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৫ জন।

বৃহষ্পতিবার (২ এপ্রিল) এ হামলা চালানো হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে,  এর আগে নিহতের সংখ্যা দুই বলে জানানো হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি তেহরানকে সতর্ক করে বলেন, সামনে এ ধরনের ‘আরও অনেক কিছু’ অপেক্ষা করছে।

একই সঙ্গে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, ‘খুব দেরি হয়ে যাওয়ার আগেই কোনো চুক্তিতে আসার’ এখনই সময়।

বিজ্ঞাপন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ হামলার প্রতিক্রিয়ায় বলেন, এসব হামলা তেহরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে না। তিনি আরও বলেন, ‘এসব হামলা শুধু বিশৃঙ্খল অবস্থায় থাকা শত্রুর পরাজয় ও নৈতিক স্খলনেরই বহিঃপ্রকাশ।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রতিটি সেতু ও ভবন আরও শক্তিশালী করে পুনর্নির্মাণ করা হবে। তবে যুক্তরাষ্ট্রের হারানো ভাবমূর্তি আর কখনোই পুনরুদ্ধার করা যাবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর