Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা, আগুন

আর্ন্তজাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ১৩:৪৭

কুয়েতের মিনা আল-আহমাদি শোধনাগার। ছবি: রয়টার্স।

কুয়েতের একটি প্রধান তেল শোধনাগার ও রফতানি কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত সিটি থেকে প্রায় ২৮ মাইল দক্ষিণে অবস্থিত মিনা আল-আহমাদি শোধনাগারে এ হামলার ঘটনা ঘটে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

কেপিসি জানিয়েছে, ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর তারা মিনা আল-আহমাদি বন্ধ করে দিয়েছে। এই স্থাপনাটি দেশের এবং সমগ্র উপসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ তেল শোধনাগার।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ড্রোন হামলার ফলে শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দুই সপ্তাহ আগে একাধিক হামলার শিকার হওয়ার পর মিনা আল-আহমাদি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, দেশটির আকাশসীমায় ঢুকে পড়া শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

মুখপাত্র আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষায় সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর