Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি ইরানি গণমাধ্যমের
ইরান ‍যুদ্ধে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৬ ১৮:০৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ১৮:০৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৪৮ ঘণ্টার বিরতি চেয়েছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম।

শুক্রবার (৩ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই দাবি করা হয়।

এক সূত্রের বরাতে ফার্স নিউজ জানায়, ‘যুক্তরাষ্ট্র ২ এপ্রিল একটি বন্ধুত্বপূর্ণ দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।’ গণমাধ্যমটির দাবি, অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং সেখানে অবস্থানরত মার্কিন বাহিনীর চাপে পড়ার কারণে এই প্রস্তাব দেওয়া হয়। তবে, তেহরান যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

তবে সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য বা নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ফার্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী যখন ক্রমাগত উত্তেজনা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে, তখনই এ প্রস্তাব সামনে আসে। বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে একটি মার্কিন সামরিক গুদামে হামলার পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। ইরান এই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, বরং হামলার তীব্রতা বাড়িয়ে মাঠেই এর পাল্টা জবাব দিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৪০ জন নিহত হয়েছেন। জবাবে ইরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর