ইরানের প্রতি আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আজ রাতেই একটি আস্ত সভ্যতার পতন হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না।
মঙ্গলবার (৭ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তার বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার মুখে তিনি এই হুমকি দিলেন
নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তা-ই হতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমরা ‘সম্পূর্ণ এবং সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তন’ দেখতে পাচ্ছি যেখানে ভিন্নতর, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থী চিন্তার জয় হবে। তাই হয়তো দারুণ ও বৈপ্লবিক কিছু ঘটতে পারে।
পোস্টের শেষে ট্রাম্প আরও লেখেন, কে জানে? আজ রাতেই আমরা তা জানতে পারব। বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসে এটি অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর রাজনীতির অবশেষে অবসান হবে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক!