Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতে ইরানের ড্রোন হামলা, ভূপাতিত ২৮টি

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ১৬:৪৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৮:০০

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ঘোষণার পরেও কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ইরানের ড্রোন হামলার অভিযোগ উঠেছে। এ সময় কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে।

বুধবার (৮ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সূত্রে এসব তথ্য জানা গেছে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-ওতাইবি হামলার বিষয়ে বলেন, ‘এটা ছিল ইরানের পক্ষ থেকে চালানো শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা। তবে হামলায় ব্যবহৃত অনেকগুলো ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এসব ড্রোন হামলা দেশের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়। এতে তেল অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে, এই হামলার ফলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি হওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর