লেবাননের সঙ্গে ‘যত দ্রুত সম্ভব’ সরাসরি আলোচনার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) নেতানিয়াহু জানিয়েছেন, বৈরুতের পক্ষ থেকে আলোচনার অনুরোধের পর তিনি ‘যত দ্রুত সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।
এই ঘোষণাটি এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল জানিয়েছে, লেবাননে তাদের সামরিক অভিযান যুদ্ধবিরতির অংশ নয়।
বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরায়েলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেল।