মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে ‘সুস্পষ্ট দিকনির্দেশনা’ দিয়েছেন। এই আলোচনা ‘ইতিবাচক’ হবে বলে তিনি আশাবাদী।
ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তান সফরে যাওয়ার আগে শুক্রবার (১০ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের এ কথা বলেন জেডি ভ্যান্স। তিনিও তেহরানের সঙ্গে আসন্ন আলোচনাকে ইতিবাচকভাবে দেখছেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘ইরান যদি সৎভাবে আলোচনায় আগ্রহী হয়, তাহলে আমরাও অবশ্যই খোলা মনে এগিয়ে যেতে প্রস্তুত।’
এসময় তিনি সতর্ক করে বলেন, ‘কিন্তু তারা (ইরানিরা) যদি আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র নমনীয় থাকবে না।’