Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশের খসড়া শিগগিরই

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ১৭:৫২ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৩

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে আইন মন্ত্রণালয়। উপদেষ্টামণ্ডলীর পরবর্তী বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জুলাই যোদ্ধারা জীবনবাজি রেখে দেশকে ফ্যাসিষ্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যূত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনীদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল সে জন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে। এ ধরনের আইন প্রনয়ন সম্পূর্ন বৈধ।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, আরব বসন্ত বা সমসাময়িক সময়ে বিপ্লব বা গণঅভ্যূত্থানে জনধিকৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।

উপদেষ্টা বলেন, এসব নজীর ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ্, আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। জুলাই-কে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।