Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা, আটক ১


২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

এই জুতার ভেতরেই লুকিয়ে রাখা ছিল ইয়াবা।

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে লুকানো অবস্থায় দুই হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কালাদরাফ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে অধিদফতরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আটক হওয়া ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামহরি তালুক গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের দুলাল অটো সার্ভিসিং সেন্টারের সামনে সন্দেহভাজন হিসেবে মাদক কারবারি ইসমাইলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুইটি প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা মোট দুই হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া, একটি অপ্পো এ-৩এস ব্র্যান্ডের মোবাইলফোন ও একটি নকিয়া ব্র্যান্ডের বাটন মোবাইলফোনও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

প্লাস্টিকের জুতার ভেতরে ইয়াবা, আটক ১
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫২

আরো

সম্পর্কিত খবর