Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৪

বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার।

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী সইযুক্ত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি এক বছর ছুটিতে থাকা হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কানাডা থেকে পাঠানো তার পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পাঠানো হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার পদত্যাগ করেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সেদিন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বিচারপতি নাইমা হায়দার গত ৫ ফেব্রুয়ারি স্বহস্তে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট থেকে তা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

ঈদের রূপালি লড়াই: শাকিব- নিশো-সিয়াম
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯

আরো

সম্পর্কিত খবর