Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জুলাই মাসকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথের পরিপন্থি বক্তব্য দেওয়ার অভিযোগে এ নোটিশ পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এ আইনি নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয়।

আইনি নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। ফলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নোটিশে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৯

আরো

সম্পর্কিত খবর