Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ‎

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৯:২১

বিজিবির হাতে জব্দ হওয়া মালামাল।

লালমনিরহাট:​ লালমনিরহাট সীমান্তে পৃথক দু’টি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।

‎সোমবার (৩০ মার্চ) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার (২৯ মার্চ) সকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
‎​
‎​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চোরাকারবারীরা সীমান্ত দিয়ে ভারতীয় শাড়ির একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে রামখানা বিওপি এবং বেলা ১১টার দিকে অনন্তপুর বিওপির বিশেষ টহল দল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা ও নাগরাজ এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে বিজিবি সদস্যরা সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তাভর্তি কাপড়গুলো উদ্ধার করা হয়। এ সময় বস্তা খুললে বস্তার মধ্যে ১৬৭টি​স্বর্ণকাতান শাড়ি, ৭৬টি​সিল্ক শাড়ি ও ৩ থান প্যান্টের কাপড় উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৬৬ হাজার টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
‎​
‎লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়তে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর