চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) পৃথক দু’টি অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা ট্যাবলেট ও কোডিনযুক্ত মাদক উদ্ধার করা হয়।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত গোমস্তাপুর থানাধীন বংপুর গ্রামে প্রথম অভিযান চালানো হয়। এ সময় মো. তারেক রহমান (৪২) ও তার স্ত্রী মর্জিনা খাতুনকে (৩৩) আটক করা হয়। এ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
একইদিনে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর মডেল থানাধীন ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলী হাসান ওরফে হায়দারকে (১৯) আটক করা হয়। তার কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৩০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পৃথক এসব অভিযানে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক মামুনুর রশীদ।
অভিযানের বিষয়ে জেলা ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।