Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৬:০৮ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৬:০৯

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, নোয়াখালী।

নোয়াখালী: নোয়াখালীতে এক গৃহবধূকে হত্যার দায়ে তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে শাহানারা বেগম নামে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যার ঘটনায় তার স্বামী গোলাম সারোয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোরে নামাজরত অবস্থায় স্ত্রীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। মামলায় নিহতের ছেলে আদালতে সাক্ষ্য প্রদান করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. সেলিম শাহী বলেন, সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর