ঢাকা: গুলশান থানার হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে, সোমবার (৩০ মার্চ) ফাহিমকে আদালতে হাজির করা হলে বিচারক জামিন শুনানির জন্য ৩১ মার্চ দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থাপিত তথ্য পর্যালোচনা শেষে আদালত তার জামিন আবেদন খারিজ করেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে শিক্ষার্থীরা ফাহিমকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাকে শাহ আলী থানায় নিয়ে যায়।