টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে অনুমোদনহীন ৪টি ইটভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার নাগরপুর উপজেলায় ৪টি ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। অভিযানে আরও উপস্থিত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব এ বিষয়ে নিশ্চিত করে জানান, মঙ্গলবার নাগপুর উপজেলার ৪টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অনুমোদনের কাগজপত্র না থাকায় আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ ও রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।