Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৯ এপ্রিল

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১৩:৩১ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৭

ঢাকা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ এপ্রিল এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রোববার (৫ এপ্রিল) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান। তিনি জানান, মামলার সব আসামি বর্তমানে পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য সময় প্রয়োজন। এ প্রেক্ষিতে আদালত ১৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৪ মার্চ ট্রাইব্যুনাল পলাতক ১২ আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। একই সঙ্গে চলতি বছরের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় সংঘটিত সহিংসতায় ১০ জন নিহত হন। ওই ঘটনায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর