Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দি ব্যারিস্টার সুমন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১২:২৬

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ঢাকা: কারাবন্দি অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় মনোনয়নপত্রে সইয়ের সুযোগ চেয়ে তার পক্ষে রোববার (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। অ্যাডভোকেট লিটন আহমেদ এ আবেদন জমা দেন।

তিনি জানান, প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। নির্ধারিত সময়ের মধ্যে ফরমে সুমনের সই নিশ্চিত করতে প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর