Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টে ব্যারিস্টার শফিক আহমেদের জানাজা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:১৮

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজা শেষে বিদায় জানানো হয়েছে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বর্তমান ও সাবেক বিচারপতি, বিপুলসংখ্যক আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে তার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।

বিজ্ঞাপন

এর আগে রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শফিক আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। লিভারজনিত জটিলতায় ১১ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

উল্লেখ্য, শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর