Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৩ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১০:১০

শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

ঢাকা: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় আসেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে।

ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিশেষ বিমানটি নির্ধারিত সময়েই ঢাকায় পৌঁছায়।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করকে ঢাকায় পাঠানো হচ্ছে। সে অনুযায়ী বুধবার তিনি ঢাকা সফরে আসেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ভারতের কোনো মন্ত্রীর প্রথম ঢাকা সফর।

সারাবাংলা/একে/এমপি
বিজ্ঞাপন

দৃষ্টিশক্তি হারাচ্ছেন ইমরান খান!
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো

সম্পর্কিত খবর