Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে দেশের সব কারাগারে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষণা অনুযায়ী, কারাবন্দি ভোটাররা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত এই বিশেষ প্রক্রিয়ায় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যারা সশরীরে কেন্দ্রে উপস্থিত হতে পারছেন না, তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা।

বিজ্ঞাপন

ইসির তথ্যমতে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ মিলিয়ে এবার মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের অভ্যন্তরে ৭ লাখ ৬১ হাজার ১৪২ জন নিবন্ধিত ভোটারের মধ্যে আইনি হেফাজতে থাকা (কারাবন্দি) ভোটার রয়েছেন ৬ হাজার ২৪০ জন।

কারাবন্দিদের পাশাপাশি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।

ইসি জানিয়েছে, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৬ লাখ ৪৬ হাজার ৫০৭ জন কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠানো সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে যেসব পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দফতরে পৌঁছাবে, কেবল সেই ভোটগুলোই চূড়ান্ত গণনায় অন্তর্ভুক্ত করা হবে।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

দেশের কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর