Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে যথাযথভাবে দায়িত্ব পালন করবে আনসার সদস্যরা: মহাপরিচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০০

খুলনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

খুলনা: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মহারিচালক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

‘আনসার সদস্যদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এ রকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নয় লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থেকে পাঁচ লাখ ৬০ হাজার এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে।’

তিনি বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনকালীন সকল সদস্য এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা।

সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী, জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি খুলনার তিনটি জেলায় সম্প্রচার প্রচার করা হয়।

পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বগুড়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

বুধবার টাঙ্গাইল আসছেন জামায়াত আমির
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৩

আরো

সম্পর্কিত খবর