Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: আসন্ন পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন অফিস সময় নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আসন্ন রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেসসচিব শফিকুল আলম জানান, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিএস/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর