Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ

‎স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:১৭ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২

ঢাকা: আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বিশেষ প্রয়োজনে নির্ধারিত কয়েকজন কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

‎কারা মোবাইল ব্যবহার করতে পারবেন?

‎নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে শুধুমাত্র নিম্নোক্ত ব্যক্তিরা মোবাইল সঙ্গে রাখতে পারবেন:

  • ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।
  • ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ।
  • ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী ২ জন আনসার সদস্য।
  • এই ব্যক্তিবর্গ ব্যতীত অন্য কোনো ভোটার, প্রার্থী বা সংশ্লিষ্ট কেউ ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না।

‎নির্বাচন সুরক্ষা অ্যাপ: বিশৃঙ্খলা রোধে এবার যুক্ত হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে। এটি মূলত দ্রুত সাড়া প্রদান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

‎সেইসঙ্গে এবারের নির্বাচনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

‎‎ইসি জানিয়েছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই প্রযুক্তিনির্ভর এই কড়াকড়ি আরোপ করা হয়েছে।

‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর