Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা অধিদফতরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

ঢাকা: ধর্মবিষয়ক মন্ত্রণালয় কারা অধিদফতরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টার সঙ্গে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিক মূল্যবোধকে উন্নত করে ও মানুষকে সংশোধন করে সঠিক পথে নিয়ে যায়।

তিনি বলেন, শুধু বই নয়, ধর্মবিষয়ক মন্ত্রলায়ের পক্ষ থেকে প্রতিটি কারাগারে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

ধর্ম উপদেষ্টা এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে কয়েকটি ধর্মীয় বই উপহার হিসেবে তুলে দেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর