Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যালট গণনা শেষে দ্রুততম সময়েই ফলাফল: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ব্যালট গণনা শেষে দ্রুততম সময়েই ফলাফল ঘোষণা করা হবে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব এসব কথা বলেন।

এ সময় গণভোটের কারণে ভোট গণনায় দীর্ঘ সময় লাগতে পারে, এমন গুঞ্জন নাকচ করে দিয়ে সচিব বলেন, ‘১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০মিনিটে ভোট শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০মিনিট পর্যন্ত। আর ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতেই গণনা শুরু হবে এবং আশা করা যাচ্ছে পরবর্তী দিন অর্থাৎ শুক্রবার সকাল ১০টার মধ্যে সব কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রতিটা ব্যালট নির্ভুলভাবে গণনা করা হবে। ভোটার সংখ্যা সব আসনে সমান না হওয়ায় কোথাও একটু বেশি সময় লাগতে পারে। তবে, পাঁচ দিন সময় লাগার কোনো সম্ভাবনা নেই।

এ সময় নির্বাচনি প্রচারের শেষ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে কড়াকড়ির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০মিনিট থেকে সবধরনের আনুষ্ঠানিক প্রচার বন্ধ হবে।

তিনি জানান, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার বা ডিজিটাল প্রচার কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সন্তোষজনক। তবে নির্বাচনি সহিংসতায় দুটি প্রাণহানির ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেন ইসি সচিব আখতার আহমেদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর