Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত নেতাকে টাকা বহনে অনাপত্তি দেয় কাস্টমস: বিমানবন্দর পরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১

ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিন

ঢাকা: ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামীর আমির বেলাল উদ্দিনকে টাকা বহনের ব্যাপারে ঢাকার কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল বলে জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, সৈয়দপুরে আটক জামায়াত নেতার সঙ্গে থাকা অর্থ শাহজালাল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষকে অবগত করলে তারা এতে অনাপত্তি জানান। এ ছাড়া, অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহণে কোনো সীমাবদ্ধতা নেই।

জানা গেছে, বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার শিক্ষক। এর পাশাপাশি তিনি সোনামনি ড্রেস হাউজ গার্মেন্টেসের মালিক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম দবিরুল ইসলাম। টাকাসহ আটকের পর জিজ্ঞাসাবাদের সময় জামায়াত নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন, দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে আটক করা হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম বলেন, প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। এটা তার ব্যবসার টাকা।

এ ঘটনায় সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সাজানো নাটক। টাকা বহনে তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ অনাপত্তি দিয়েছিল।

বিজ্ঞাপন

বগুড়ায় নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর