Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের মাধ্যমে যে রায় আসবে মেনে নেব: হাবিব

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৮

বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

ঢাকা: ঢাকা-৯ সংসদীয় আসনে জনগণ ভোটের মাধ্যমে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেবেন বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, এই আসনের যে বিজয়ী হবেন, আমি তার সঙ্গেই মিলেমিশে কাজ করতে চাই। জনগণ ভোটের মাধ্যমে যে রায় দেবে, সেটি মেনে নেবো।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাচনে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নন, সবাই নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নের জন্য প্রতিযোগিতা করছেন।

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুবই সুষ্ঠু ও স্বাভাবিক। দীর্ঘ ১৭ বছর পর মানুষ নিজেদের ভোট দিতে পেরে আনন্দিত। কোথাও কোনো সহিংসতা বা বিশৃঙ্খলার খবর পাইনি।

বিজ্ঞাপন

নিজের অবস্থান তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, আমি এই এলাকারই সন্তান। এখানেই বেড়ে উঠেছি। এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা আমি ভালোভাবে জানি। নির্বাচনে বিজয়ী না হলেও যে বিজয়ী হবেন, তার সঙ্গে একসঙ্গে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, সারাদিনই যেন এ ধরনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় থাকে সেটিই প্রত্যাশা।

বিজ্ঞাপন

খুলনায় ভোট দিলেন গোলাম পরওয়ার
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর