Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে প্রবীণ বাবা

স্টাফ করেসপন্ডেট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫

ভোটার মো. আব্দুল কুদ্দুস

ঢাকা: ঢাকা-১০ আসনের ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে শারীরিক অক্ষমতা জয় করে ভোট দিতে এসেছেন এক প্রবীণ ব্যক্তি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে উপস্থিত হন তিনি।

ভোটার মো. আব্দুল কুদ্দুস (বয়স প্রায় ৮০)। বার্ধক্যজনিত অসুস্থতা ও হাঁটতে অক্ষম হওয়ায় তিনি নিজে চলাফেরা করতে পারেন না। তবুও নাগরিক দায়িত্ব পালনের আগ্রহে ছেলে মো. খোরশেদ আলমের সহায়তায় কেন্দ্রে আসেন তিনি।

ভোট দেওয়ার পর আবেগাপ্লুত কণ্ঠে মো. আব্দুল কুদ্দুস বলেন, ‘এইবারই হয়তো আমার জীবনের শেষ ভোট। ভোট দিতে পেরে ভালো লাগছে। দেশের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি এটাই আমার শান্তি।’

বিজ্ঞাপন

নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে একসময় হাল খননের কাজে অংশ নিয়েছিলেন। সেই সময় থেকেই দেশের প্রতি দায়িত্ববোধ আরও গভীর হয়েছে বলে জানান তিনি।’

তার ছেলে মো. খোরশেদ আলম বলেন, ‘বাবা অনেক অসুস্থ। তবুও ভোট না দিলে মন খারাপ করছিল। তাই কোলে করেই নিয়ে এসেছি। সবার কাছে বাবার জন্য দোয়া চাই।’

সারাবাংলা/টিএম/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর