Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-১ আসন
বিশাল ব্যবধানে জয়ী বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৫

খন্দকার আবু আশফাক।

‎‎ঢাকা: ঢাকা-১ আসন ‎(দোহার-নবাবগঞ্জ) আসনের উপ-নির্বাচনে বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি এই তথ্য জানিয়েছেন

‎প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে খন্দকার আবু আশফাক পেয়েছেন ১,৭৩,৭৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে পেয়েছেন ১,১২,৬২২ ভোট।

‎অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের চিত্র নিচে দেওয়া হলো:

‎* নুরুল ইসলাম (হাতপাখা): ৬,৬০৭ ভোট

‎* অন্তর সেলিম হনা (হরিণ – স্বতন্ত্র): ৪,৮৮০ ভোট

‎* মো: নাসির উদ্দিন মোল্লা (লাঙ্গল): ১,৩৬২ ভোট

‎* শেখ মো: আলী (আনারস): ২৭১ ভোট

‎নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২,৯৯,৫২৩টি। বাতিলকৃত ভোটের সংখ্যা ৫,৬৯৯টি। সর্বমোট ৩,০৫,২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সে হিসেবে এই নির্বাচনে ভোটের হার ৫৫.৯৯%।


বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর