Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ হাজার ভোটের ব্যবধানে নাহিদের জয়

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

‎ঢাকা: ‎রাজধানীর গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকা ঢাকা-১১ (১৮৪) আসনের বেসরকারি ফলাফল ঘোষিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

‎প্রাপ্ত তথ্যানুযায়ী, এই আসনে সবকটি কেন্দ্রের (১৬৩টি) ফলাফল গণনার পর শাপলা কলি প্রতীক নিয়ে নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩,৮৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম এ কাইয়ুম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯১,৮৩৩ ভোট। নাহিদ ইসলাম ২,০৩৯ ভোটের ব্যবধানে এ আসনে জয়লাভ করেছেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো. নাহিদ ইসলাম পেয়েছেন ৯৩,৮৭২। এম এ কাইয়ুম বিএনপি ধানের শীষ থেকে পেয়েছেন ৯১,৮৩৩।

বিজ্ঞাপন

শেখ মো. ফজলে বারী মাসউদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ৪,৩৭৫। শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল ১,০৪৮ ভোট। কহিনূর আক্তার বীথি স্বতন্ত্র ফুটবল ৭৯৪ ভোট পেয়েছেন।

‎ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪,৩৯,০৭৫ জন। এর মধ্যে ১,৯৬,৩৭০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৪৪.৭২%। মোট বৈধ ভোটের সংখ্যা ১,৯২,৮৫৩টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ৩,৫১৭টি।

বিজ্ঞাপন

২ হাজার ভোটের ব্যবধানে নাহিদের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৯

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জামায়াতের
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৬

আরো

সম্পর্কিত খবর