Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৫ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফোন করেন নরেন্দ্র মোদি। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আজ সকালে সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট দিয়ে শুভেচ্ছা বার্তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপিকে এক নির্ণায়ক বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই বিজয় আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

তিনি আরও বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ-ভারত সম্পর্ক পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর