Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের জয়, উপস্থিতি ৬৩.৫৫ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০

সিরাজগঞ্জে রিটার্নিং কর্মকর্তার ফলাফল ঘোষণা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: বহুল প্রতীক্ষিত গণভোটে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে ‘হ্যাঁ’ ভোটের জয় হয়েছে। আসনগুলোতে ভোটার উপস্থিতি ছিল ৬৩ দশমকি ৫৫ শতাংশ।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার ছয়টি উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ফলাফলের ঘোষণা থেকে এ তথ্য জানা যায়।

এর মধ্যে সিরাজগঞ্জ-১ (সদরের ৪টি ইউনিয়ন ও কাজিপুর) উপজেলা আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৩৯ ভোট। ‘না’ ভোট পড়েছে ৬৬ হাজার ৮৫ ভোট। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪। ভোট পড়েছে ২ লাখ ২৯ হাজার ৪১৬, যা শতকরা হিসাবে ৬০ দশমিক ৮৩ শতাংশ।

সিরাজগঞ্জ-২ (সদরের ৬টি ইউনিয়ন ও কামারখন্দ উপজেলা) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১২ হাজার ৯৫ ভোট। ‘না’ ভোট পড়েছে ৮৬ হাজার ৫৭৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৮৭৮। ভোট পড়েছে ৩ লাখ ২৬ হাজার ১৪১, যা শতকরা হিসাবে ৬৯ দশমিক ৪১ শতাংশ।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৮৯৪ ভোট। ‘না’ ভোট পড়েছে ৮০ হাজার ৮৫৮ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৪২৭। ভোট পড়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯৬ ভোট, যা শতকরা হিসাবে ৬৭ দশমিক ৫১ শতাংশ।

সিরাজগঞ্জ- ৪ (উল্লাপাড়া) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১১ হাজার ৩৭৯ ভোট। ‘না’ ভোট পড়েছে ৯০ হাজার ৩০৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৮২১। ভোট পড়েছে ৩ লাখ ২৭ হাজার ২৭৪ , যা শতকরা হিসাবে ৭০ শতাংশ।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ১শত ৩০ ভোট। ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ৪২৭ ভোট। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৬৬১। ভোট পড়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৩, যা শতকরা হিসাবে ৫৯ দশমিক ৬০ শতাংশ ।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮০ হাজার ৩শত ৯৮ ভোট। ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ৯শত ৯ ভোট। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৮৭। ভোট পড়েছে ২ লাখ ৮৮ হাজার ৬৯৬, যা শতকরা হিসাবে ৪৯ দশমিক ৪৮ শতাংশ।

ভোট গণনা শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

প্রসঙ্গত, জেলার ৬টি আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন। এদের মধ্যে ২৭ জন প্রার্থী জামানত বাতিলযোগ্য ভোট পেয়েছেন। আর পাঁচটি আসনে বিএনপি ও একটি আসনে জামায়াত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

‎নির্বাচনে জয়শূন্য ৪২ দল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর