Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ

ঢাবি করেস্পন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৯

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে সঙ্গে সাক্ষাৎ করলেন ঢাকা বিশ্ববিদ্যালের ভিসি ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

জনসংযোগ দফতরের এক বার্তায় বলা হয়, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ প্রান্তে প্রধান উপদেষ্টার বিদায়কালে উপাচার্য এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান । এ সময় তিনি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। সাক্ষাতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত একটি সালতামামি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্প গ্রহণে আন্তরিক সহযোগিতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মমত্ববোধ এবং এর শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সব ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা প্রদানের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান ।

উপাচার্য প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় উপাচার্য শিল্পী আলপ্তগীন তুষার অঙ্কিত একটি পোট্রেট প্রধান উপদেষ্টাকে উপহার দেন।

বিজ্ঞাপন

বসন্ত এসে গেছে [ছবি]
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬

আরো

সম্পর্কিত খবর