Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন দিবসে ‘সুন্দরবন সামিট’ ২৩-২৫ এপ্রিল

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩০

ছবি: সংগৃহীত

ঢাকা: সুন্দরবন দিবস উপলক্ষে পরিবেশ ও গবেষণা সংস্থাগুলোর উদ্যোগে ঘোষণা করা হয়েছে ‘সুন্দরবন সামিট-২০২৬’। আগামী ২৩ থেকে ২৫ এপ্রিল খুলনা ও সুন্দরবনে অনুষ্ঠিত হবে তিনদিনব্যাপী এই আয়োজন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন সংরক্ষণ এবং এর ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন ও জীবিকা রক্ষায় নীতি সংলাপ, উদ্ভাবন, তরুণদের অংশগ্রহণ এবং কমিউনিটি-ভিত্তিক সংরক্ষণ উদ্যোগকে শক্তিশালী করাই সামিটের মূল লক্ষ্য। একই সঙ্গে এটি সম্মিলিত জলবায়ু উদ্যোগ জোরদারে একটি জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

এ সামিটের যৌথ আয়োজক হিসেবে রয়েছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, স্বপ্নপুরী কল্যাণ সংস্থা ও ওয়াটারকিপারস বাংলাদেশ।

বিজ্ঞাপন

সামিটে নীতিনির্ধারক, গবেষক, তরুণ পরিবেশকর্মী, পরিবেশ বিশেষজ্ঞ, উন্নয়ন অংশীদার এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

মিশন গ্রিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আহসান রনি বলেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং এটি প্রতিনিয়ত বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিচ্ছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে সুন্দরবনকে রক্ষা করা ছাড়া বিকল্প নেই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের ডেপুটি ডিরেক্টর রাউফা খানম ও স্বপ্নপুরী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আবদুল্লাহ হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজকরা সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, গবেষক, গণমাধ্যম এবং বৈশ্বিক অংশীজনদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে সুন্দরবনের টেকসই ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখার আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/এএ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২

আরো

সম্পর্কিত খবর