ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৫০ শতাংশ ভোট আর বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে প্রায় ৩২ শতাংশ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইসির তৈরি দল ভিত্তিক প্রাপ্ত ভোটের হার সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়,
- বিএনপি ভোট পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ
- জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ
- আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)০ দশমিক ২৮ শতাংশ
- আমজনতার দল ০ দশমিক ০১ শতাংশ
- ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে ০ দশমিক ০৩ শতাংশ
- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ০ দশমিক ০৮ শতাংশ
- ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ
- ইসলামিক ঐক্য পেয়েছে ০ শতাংশ
- খেলাফত মজলিস পেয়েছে ০ দশমিক ৭৬ শতাংশ
- গণঅধিকার পরিষদ পয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ
- গণতন্ত্রী পার্টি পয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ
- গণফ্রন্ট ভোট পেয়েছে ০ শতাংশ
- গণফোরাম পেয়েছে ০১ শতাংশ
- গণসংহতি আন্দোলন ভোট পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ
- জাকের পার্টি পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ
- জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পেয়েছে ০ শতাংশ
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ
- জাতীয় পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ
- জাতীয় পার্টি (জেপি) ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ
- জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে ০ দশমিক ০২ শতাংশ
- জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) পেয়েছে ০ শতাংশ
- জনতার দল ভোট পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ
- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছে ০ দশমিক ৪৭ শতাংশ
- ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- নাগরিক ঐক্য ভোট ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়েছে
- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভোট পেয়েছে ০ দশমিক ৪৫ শতাংশ
- বাংলাদেশ কংগ্রেস ভোট ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ কল্যাণ পার্টি ভোট ০ দশমিক ০ শতাংশ
- বাংলাদেশ খেলাফত আন্দোলন ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ খেলাফত মজলিশ ভোট পেয়েছে ২ দশমিক ০৯ শতাংশ
- বাংলাদেশ জাতীয় পার্টি ভোট পেয়েছে ০ শতাংশ
- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোট পেয়েছে ০ দশমিক ১৪ শতাংশ
- বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ১৭ শতাংশ
- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ভোট পেয়েছে ০ শতাংশ
- বাংলাদেশ নিজামে ইসলামে পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ
- বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ মুসলিম লীগ ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ মুসলিম লীগ -বিএনএল ভোট পেয়েছে ০ শতাংশ
- বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ভোট পেয়েছে ০ দশমিল ০২ শতাংশ
- বাংলাদেশ লেবার পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদোশ সুপ্রিম পার্টি (বিএসপি) ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ
- বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ০ শতাংশ
- বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তিজোট) ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০১ শতাংশ
- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোট পেয়েছে ০ দশমিক ০৪ শতাংশ
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ০ দশমিক ০২ শতাংশ
- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ভোট পেয়েছে ০ দশমিক ০৫ শতাংশ
- লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোট পেয়েছে ০ দশমিক ৩৫ শতাংশ এবং
- স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ
নির্বাচনি গেজেটে ১ থেকে ৩০০ আসনের ক্রমানুসারে তালিকা দেওয়া হলেও দুইটি আসনের ফলাফল স্থগিত রয়েছে:
- শেরপুর-৩: এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
- বাকি ২টি আসন: ভোটগ্রহণ সম্পন্ন হলেও আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-১ ও চট্টগ্রাম-২, এই দুটি আসনের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
ইসির ঘোষিত ফলাফল অনুযায়ী এবারের নির্বাচনে ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। আর গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি। আর ‘না’ ভোটের পক্ষে ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট।
আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল
- বিএনপি পেয়েছে ২০৯ আসন
- জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন
- এনসিপি পেয়েছে ৬ আসন
- স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭ আসনে
- বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২ আসন
- গণঅধিকার পরিষদ ১ আসন
- ইসলামি আন্দোলন ১ আসন
- গণসংহতি ১ আসন
- খেলাফত মজলিস ১ আসন এবং
- বিজেপি (পার্থ) পেয়েছে ১ আসন।
এদিকে, নির্বাচিত সংসদ-সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানের সব প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়।