Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিভি তফসিলের আগে-পরে বিএনপিকে প্রচার করে ২৪২ মিনিট, জামায়াতকে ৪৭ মিনিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১১

বাংলাদেশ টেলিভিশন

ঢাকা: নির্বাচনি প্রচারের সংবাদ পরিবেশনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি)। দলটির পেছনে তফসিল ঘোষণার আগে ও পরে ২৪২ মিনিট (১ অক্টোবর থেকে ২১ জানুয়ারি) সময় ব্যয় করে বিটিভি। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেছনে এ সময়ে ৪৭ মিনিট সময় ব্যয় করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, বিএনপির নির্বাচনি সংবাদ প্রচারে তফসিল ঘোষণার আগে (১ অক্টোবর থেকে ১১ ডিসেম্বর) ১৪৩ দশমিক ৩৩ সেকেন্ড এবং এই সময়ে জামায়াতের পেছনে ২৭ মিনিট ৩৮ সেকেন্ড সময় ব্যয় করে বিটিভি। আর তফসিল ঘোষণার পর (১২ ডিসেম্বর থেকে ২১ জানুয়ারি) বিএনপিকে ৯৮ মিনিট ৪০ সেকেন্ড এবং জামায়াতকে ১৯ মিনিট ৩২ সেকেন্ড সময় দেয় বিটিভি।

বিজ্ঞাপন

এ ছাড়া, নির্বাচনি প্রচারের অনুমোদিত সময়ের পর (২২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি) বিএনপিকে ১১০ মিনিট ২ সেকেন্ড সময় দেওয়া হয় এবং জামায়াতকে দেওয়া হয় ৮১ মিনিট ৫ সেকেন্ড। আর সব রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারের ক্ষেত্রে ৫৯৩ মিনিট ৫৫ সেকেন্ড সময় ব্যয় করে বিটিভি।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, নির্বাচনি প্রচারে সময় দিয়ে বিএনপির পেছনে বিটিভির ব্যয়িত সময়ের মূল্য ৩ কোটি ১৭ লাখ ২৫০০ টাকা। আর জামায়াতের পেছনে ব্যয়িত সময়ের মূল্য ১ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোট ৫৯৩ মিনিট ৫৫ সেকেন্ড ব্যয়িত সময়ের মূল্য ৫ কোটি ৩৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

গণমাধ্যম একটা দলকে একচেটিয়া প্রাধান্য দিয়ে বা একটি দিকে হেলে পরে তাহলে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে কিনা প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা বিটিভির পুরোনো দীর্ঘদিনের সংস্কৃতির প্রতিফলন। পুরোনো সংস্কৃতি থেকে তারা বের হতে পারেনি। দুটি দলই নির্বাচনে তাদের ইশতেহারে গণমাধ্যম নিরপেক্ষ রাখার কথা বলেছে, আশা করব এটা তারা বাস্তবায়ন করবে। কোনো পেশাকেই যেন দলীয়করণ করা না হয়। এমনটা হলে কেউই ভালো করতে পারবে না। দায়িত্ব গ্রহণ করার পর তারা পুরোনো চর্চা করবে বলে আশা করছি।’

ছায়া মন্ত্রীসভার দরকার আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘সরকার দলীয় কাজকে মনিটরিং করার জন্য প্রায় দেশেই এমন ছায়া মন্ত্রীসভা আছে। বাংলাদেশেও এটা আরও আগে বাস্তবায়ন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। ছায়া মন্ত্রীসভা হলে সরকার দলীয় মন্ত্রীরা সচেতন থাকার চেষ্টা করে ভুলভ্রান্তি থেকে। এটা দরকার।’

বিজ্ঞাপন

খুলনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৩

আরো

সম্পর্কিত খবর