Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদে সই করেছে এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯

জুলাই জাতীয় সনদে সই করছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জুলাই জাতীয় সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এনসিপির পক্ষে এর আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জুলাই জাতীয় সনদে সই করেন।

এসময়, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এনসিপির এই সনদে সই করবে বলেই জাতির বিশ্বাস ছিল, আজকে সেই বিশ্বাস পূর্ণতা পেল, জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এনসিপিকে ধন্যবাদ এই মহতি কাজে অংশগ্রহণের জন্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, এই দলিল যেন নতুন বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে গড়তে প্রতিটি পদে পদক্ষেপ রাখে তার জন‍্য প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, আগামীকাল নতুন সংসদের সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সকলের সামনের দিনগুলোতে শুভ হোক।

নাহিদ ইসলাম বলেন, আমাদের দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন। আমরা একই সঙ্গে দুটো শপথ গ্রহণ করতে যাচ্ছি। আমাদের ওপর দেশের মানুষ যে আস্থা রেখেছে আমরা তা বাস্তবায়ন করব। তিনি বলেন, জুলাই সনদে সবার শেষে সই করলেও এই সনদ বাস্তবায়নের জন‍্য আমরা ছিলাম সর্বোচ্চ তৎপর।

এনসিপির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন- মনিরা শারমিন, সারওয়ার তুষার, জাভেদ রাসিন ও জহিরুল ইসলাম।

বিজ্ঞাপন

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০০

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা যুবদলের
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২

বাজারে এলো ইনফিনিক্স নোট এজ
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১

আরো

সম্পর্কিত খবর