Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবন ঘিরে নেতাকর্মীর ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৮

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন এলাকায় বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের হাজারো নেতাকর্মীর ঢল নেমেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংসদের যিনি স্পিকার থাকেন তিনি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। কিন্তু এবারের পরিবর্তিত পরিস্থিতিতে স্পিকার শিরিন শারমীন চৌধুরী পদত্যাগ করায়, প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন।

মঙ্গলবার সকাল ৯টা থেকে নবনির্বাচিত সদস্যরা সংসদ ভবনে প্রবেশ করতে থাকেন। তাদের সঙ্গে সারাদেশ থেকে তাদের অনুসারীরা এসে পুরো সংসদ এলাকায় ভিড় করেছেন। এই শপথ অনুষ্ঠান কেন্দ্র করে বিজয় সরণি, মানিকমিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে নির্বাচিত সংসদ সদস্যরা একে একে সংসদ ভবনে প্রবেশ করেছেন।

জানা গেছে, সংসদ সদস্যদের শপথের পর বিএনপির সংসদীয় কমিটির বৈঠক হবে। সেখানে সংসদ নেতা নির্বাচন করা হবে।

এরপর বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল চারটায় এবারই প্রথম মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান হবে। এর আগে সব সময় মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হলেও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায় অনুযায়ী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান হবে।

সারাবাংলা/এমএমএইচ/এএ
বিজ্ঞাপন

সংসদ ভবন ঘিরে নেতাকর্মীর ঢল
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৬

নিয়োগ দিচ্ছে এসিআই
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৪

এইচএসসি পাসে চাকরি দিচ্ছে ডেকো ফুডস
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯

আরো

সম্পর্কিত খবর