Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৪

শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪২ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথ কার্যক্রম শুরু হয়।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এ সময় একে একে সদস্যরা শপথ নিলেন এবং শপথনামায় সই করেন।

এবারের সংসদে প্রথমবারের মতো শপথ নিয়েছেন ২০৯ জন নতুন মুখ, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরপরই শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করে সংসদ সচিবালয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তাদের শরিক দল জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

বিজ্ঞাপন

বিকেলে বিক্ষোভের ডাক জামায়াতের
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

আরো

সম্পর্কিত খবর