Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭

তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। ছবি: সারাবাংলা

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান সর্বসম্মতিক্রমে দলের সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদে শপথ অনুষ্ঠানের পর বিএনপি সংসদীয় দল বৈঠক ডেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান। ছবি: সারাবাংলা

নির্বাচনের পর জাতীয় নাগরিক পার্টি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের মাধ্যমে জন রায়কে প্রথম দিনেই প্রতিক্রিয়া দেখানো হলো। তিনি ফেসবুকে উল্লেখ করেন, এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।

বিজ্ঞাপন

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন, তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

বিজ্ঞাপন

বিকেলে বিক্ষোভের ডাক জামায়াতের
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

শপথ নিতে সংসদ ভবনে জামায়াত আমির
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৭

আরো

সম্পর্কিত খবর