Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাস-রিজভীসহ ১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫

ঢাকা: রাষ্ট্রপতির আদেশে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ ১০ জনকে মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হয়েছেন- মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা হয়েছেন- হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহানা আসিফ আসাদ।

প্রজ্ঞাপনে আদেশটি অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন। পরে দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মুহাম্মদ সাহাবুদ্দিন শপথ পড়ান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৮

আরো