Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নিতে হবে: মাহবুব আনাম

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৬

সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

ঢাকা: স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম।

‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে ডাক, ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগ কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম এ আহ্বান জানান।

‎মন্ত্রী বলেন, নতুন সরকারের অগ্রযাত্রায় কাজই হবে প্রধান অগ্রাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হবে।

‎ফকির মাহবুব আনাম জানান, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত থাকতে চান। সে লক্ষ্যে প্রতিটি বিভাগকে তাদের কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।

‎মন্ত্রী আরও জানান, তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ, চেয়ারম্যান ও কমিশনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন এবং প্রত্যেকের কাছ থেকে সরাসরি কাজের অগ্রগতি জানবেন। এর মাধ্যমে তিনি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও নীতিনির্ধারণে সক্রিয় ভূমিকা রাখতে চান।

‎আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমন্বিত প্রচেষ্টা, স্বচ্ছতা ও নিষ্ঠার মাধ্যমে আমরা মন্ত্রণালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।’

‎সবশেষে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‎ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দফতর সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর