Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝুলে থাকা এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৩

জাতীয় পরিচয়পত্র। ফাইল ছবি

ঢাকা: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত জমে থাকা আবেদনের জট দ্রুত নিরসনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে জন্মতারিখ সংশোধনসহ ঝুলে থাকা আবেদনগুলো একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা চরম ব্যস্ততায় সময় পার করেছেন। নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞের কারণে এনআইডি সংশোধন ও অন্যান্য নাগরিক সেবা সাময়িকভাবে ধীরগতিতে চলেছে। ফলে মাঠ পর্যায়ে প্রচুর আবেদনের জট তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

আবেদনের জট কমাতে অফিস আদেশে তিনটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে-

  • তালিকা প্রণয়ন: জন্মতারিখ সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
  • ক্যাটাগরি পরিবর্তন: প্রাপ্ত তালিকা অনুযায়ী, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ (D) ক্যাটাগরিতে উন্নীত করবেন।
  • দ্রুত নিষ্পত্তি: সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা সব অনিষ্পন্ন আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

আবেদনের ক্যাটাগরি ‘ঘ’-তে উন্নীত হওয়ার ফলে এই আবেদনগুলো সরাসরি এনআইডি মহাপরিচালকের এখতিয়ারে চলে আসবে। এতে মাঠ পর্যায়ের দীর্ঘসূত্রিতা কমে আসবে এবং মহাপরিচালক নিজেই এসব আবেদন যাচাই-বাছাই করে দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

যশোরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১

আরো

সম্পর্কিত খবর