Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করলেন তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০০

জাতীয় প্রেস ক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

ঢাকা: জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রেসক্লাব দেশের সাংবাদিকদের মিলন কেন্দ্র। রমজানের শুরুতেই এখানে সবার সঙ্গে ইফতার করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, ‘নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।

এ বিষয়ে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা সরকারকে সঠিক পথে চলতে সাহায্য করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবু আবদুল্লাহ এম ছালেহ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম।

এ ছাড়াও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।

বিজ্ঞাপন

প্রাইভেটকারে ২০ হাজার ইয়াবা, চালক আটক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

আরো

সম্পর্কিত খবর