Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে নাকি নির্দলীয় তা নির্ধারণ হবে সংসদে: ইসি

‎স্টাফ করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১০

নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ

‎ঢাকা: ‎আসন্ন সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচনগুলো দলীয় প্রতীকে নাকি নির্দলীয়ভাবে হবে, তা এখন পুরোপুরি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

‎রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।

‎দলীয় প্রতীক নিয়ে ধোঁয়াশা

‎বর্তমানে একটি অধ্যাদেশের (অর্ডিন্যান্স) মাধ্যমে মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, এই অধ্যাদেশটি সংসদ অধিবেশনে উত্থাপন ও অনুমোদনের প্রয়োজন রয়েছে।

ইসি মাছউদ বলেন, ‘সংসদ বসার পর এই বিল বা অর্ডিন্যান্স যদি রেটিফাই (অনুমোদন) হয়, তবে সেভাবেই নির্বাচন হবে। আর যদি পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে যায়, তবে অন্যরকম হবে। আমরা মূলত সংসদ অধিবেশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি।’

বিজ্ঞাপন

‎উল্লেখ্য, ১৩তম জাতীয় নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করায় স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকের ভাগ্য এখন তাদের অবস্থানের ওপরই নির্ভর করছে।

‎নারী আসনের তফসিল ও স্থগিত উপ-নির্বাচন

‎সংরক্ষিত নারী আসনের নির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন এই কমিশনার।

তিনি বলেন, শিগগিরই সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করা হবে। বিধি অনুযায়ী শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে কমিশন বাধ্য। সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর মনোনীত প্রার্থীরাই মূলত এই আসনে নির্বাচিত হবেন।

‎এদিকে, পহেলা বৈশাখের আগেই দুই আসনের ভোট স্থগিত হওয়া ও শূন্য হওয়া দুটি সংসদীয় আসনের ভোটের তারিখও চূড়ান্ত করেছে কমিশন। ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) এর আগেই বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬: বিএনপি চেয়ারম্যান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন হচ্ছে।

‎শেরপুর-৩: নির্বাচনের আগে একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত হওয়া ভোট পুনরায় গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর